খেলাধুলা

টি-টোয়েন্টি অভিষেকেই দুঃস্বপ্ন, বাইশ গজের লজ্জার নজির গড়ল লিয়াম ম্যাককার্থি

ক্রিকেট মাঠে অভিষেক মানেই প্রত্যাশা, উত্তেজনা আর আত্মপ্রকাশের সুযোগ। কিন্তু সেই প্রত্যাশা অনেক সময় ভয়ানক দুঃস্বপ্নে পরিণত হয়। ঠিক যেমনটা হল আয়ারল্যান্ডের তরুণ পেসার লিয়াম ম্যাককার্থির সঙ্গে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই নিজের নাম তুললেন এক লজ্জার তালিকায়, যা তিনি কখনওই মনে রাখতে চাইবেন না।

শনিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ৪ ওভার বল করে ৮১ রান দেন লিয়াম, কোনও উইকেট পাননি। তাঁর ওভারে মোট ১১টি চার ও ৫টি ছক্কা মারেন ক্যারিবিয়ান ব্যাটাররা। ম্যাচের পঞ্চম ওভারে বল হাতে আসেন লিয়াম, শুরুতেই ছক্কা হাঁকান সাই হোপ। ওভারের মধ্যে চার-ছয়ের বৃষ্টি ঝরিয়ে দেন এভিন লুইসও। এক ওভারে ২১ রান দিয়ে চাপের মুখে পড়ে যান তরুণ এই পেসার।

পরবর্তী তিন ওভারেও পরিস্থিতির উন্নতি হয়নি। দ্বিতীয় ওভারে ২৪, তৃতীয় ওভারে ১৮ এবং শেষ ওভারে ১৮ রান দেন লিয়াম। এই পারফরম্যান্স তাঁকে তুলে দিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রান দেওয়া বোলারের তালিকায়। একমাত্র গাম্বিয়ার মুসা জোবার্তে তাঁর চেয়ে এগিয়ে, যিনি ২০২৪ সালে ৯৩ রান দিয়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজ ২৫৬ রান করে ম্যাচে জয়ী হলেও, লিয়ামের অভিষেক ম্যাচের দুঃস্বপ্ন আয়ারল্যান্ডের ভবিষ্যতের জন্য বড় এক সতর্ক সংকেত হয়ে রইল। এখন দেখার, এই ধাক্কা পেরিয়ে ঘুরে দাঁড়াতে পারেন কিনা এই তরুণ বোলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.