বিনোদন

এবার ভোটে লড়বেন সঞ্জু বাবা! রাজনীতিতে যোগ দিতে চলেছেন সঞ্জয় দত্ত?

এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। বিনোদন দুনিয়ার একাধিক তারকা যোগ দিচ্ছেন রাজনীতিতে। শোনা যায় সেই পথেই হাঁটতে চলেছেন সঞ্জয় দত্ত। জল্পনা চলছিল বহুদিনই। এবার সেই গুজবে জল ঢাললেন অভিনেতা স্বয়ং।

সম্প্রতি এক্স হ্যান্ডলে একটি বিবৃতি পোস্ট করে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সমস্ত জল্পনা খারিজ করে দেন। তিনি সঙ্গে এও জানান যে ভবিষ্যতে যদি এমন কোনও ঘটনা ঘটে, যদি তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তা নিজেই ঘোষণা করবেন। অনুরাগী ও মিডিয়া, সকলকেই তিনি যে কোনও ধরনের অনিশ্চিত খবর বিশ্বাস করা থেকে দূরে থাকতেই অনুরোধ করেন।
তিনি পোস্টে লেখেন, ‘আমার রাজনীতিতে যোগদানের সমস্ত গুজব থামাতে চাই। আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না বা ভোটে দাঁড়াচ্ছি না। আমি যদি রাজনৈতিক জগতে পা রাখার সিদ্ধান্ত নিই তাহলে আমিই সর্বপ্রথম সেই বিষয়ে ঘোষণা করব। দয়া করে আপাতত আমার সম্পর্কে যা প্রচারিত হচ্ছে তা বিশ্বাস করা থেকে বিরত থাকুন।’

এই বিবৃতি জারির কারণ সম্প্রতি তাঁকে ঘিরে বিনোদন দুনিয়ায় তৈরি হওয়া জল্পনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.