বিনোদন

আবারো একই ফ্রেমে কাজল ঋদ্ধি। ৬বছর পর ফের একসঙ্গে কাজ তাদের

বলিউডের ছবি ‘হেলিকপ্টার এলা’-তে একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৮ সালে, । আর তারপরে, এখন, ২০২৪। কলকাতায় শ্যুটিং করতে হাজির কাজল। অথচ ঋদ্ধি তাঁর সঙ্গে দেখা করবেন না তাও কি হয়? পার্কস্ট্রিটে শ্যুটিং করছিলেন কাজল আর সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে এলেন ঋদ্ধি সেন। সোশ্যাল মিডিয়ায় কাজলের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘একজন মানুষ যে প্রত্যেক মুহূর্তে আমাদের অবাক করে। রিল আর রিয়েল লাইফের ব্যালেন্স যিনি দুর্দান্তভাবে নিয়ে চলেন, তেমন মানুষের সঙ্গে দেখা করা সবসময় শান্তির, ভাললাগার অনুভূতি দেয়। একজন মানুষ কী অসম্ভব বুদ্ধিদীপ্ত আর সোনার মত হৃদয়। রবিবার, মেঘলা দিনে একটা বৃষ্টির মতো কথাবার্তা।’

রবিবার পার্কস্ট্রিটে শ্যুটিং করেছেন কাজল, সঙ্গে ছিলেন বাঙালি অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। মুম্বইতে একাধিক কাজ করেছেন ইন্দ্রনীল। নতুন ছবিতেও কাজলের সঙ্গে রয়েছেন তিনি। এছাড়াও এই ছবিতে রয়েছেন রণিত রায়। সদ্য এই ছবির শ্যুটিং করতে শান্তিনিকেতনে গিয়েছিলেন কাজল ও রণিত রায়। সেখান থেকে ফিরে কাজল তার মা, তনুজা ও ছেলে যুগকে নিয়ে গিয়েছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.