বিনোদন

ওটিটি প্ল্যাটফর্মে হাতেখড়ি হতে চলেছে সানি দেওয়ালের

বড় পর্দায় বহুবার পর্দা কাঁপাতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা সানি দেওয়ালকে। এমনকি বক্স অফিসে একাধিক সিনেমা সুপারহিট হয়েছে। সেই তালিকা অভিনেতার ঝুলিতে নেহাতই কম না। এবার ওটিটি প্লাটফর্মে ডেবিউ করতে চলেছেন সানি দেওয়াল। তবে ওটিটি প্লাটফর্মে তার ওয়েব সিরিজ আসবে না নাকি সিনেমা?

বর্তমানে প্রচন্ড ব্যস্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওয়াল। ‘বর্ডার ২’-এর শ্যুটিং জোড় কদমে চলছে। আগামী বছর বড় পর্যায় পা রাখবে এই সিনেমা। এরপরই নায়ক শুরু করবেন ‘লাহোর: ১৯৪৭’ সিনেমার শ্যুটিং। তারপরেই তিনি হাতে নেবেন ‘রামায়ণ’ ছবির কাজ। শুধু এখানেই শেষ নয়, গদর ২–এর পর পর গদর ৩–এর পর শ্যুটিং শুরু হবে চলতি বছরের শেষে। তারই মাঝে অতিওটিটিথি প্লাটফর্মে নতুন করে চমক দিতে চলেছেন অভিনেতা।

এবার একটি সিনেমার মাধ্যমে নেটফ্লিক্সের ওটিটি প্লাটফর্মে পা রাখতে চলেছেন তিনি। এই সিনেমার গল্পে খাচ্ছে জমজমাট অ্যাকশন। যার পরিচালনার দায়িত্ব নিজের কাজে তুলে নিয়েছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। পাশাপাশি ওটিটি প্লাটফরমের এই সিনেমার পরিচালনায় দায়িত্ব সামলাচ্ছেন সুপর্ণ ভার্মা। এই সিনেমার গল্প তৈরি হচ্ছে ২০০৭ সালের কেভিন বেকনের ডেথ সেন্টেন্সের সিনেমার গল্পের অনুপ্রেরণায়। সানি দেওয়ালের ওটিটি প্লাটফর্মের এই ডেবিউ ফিল্ম মানুষের মন জয় করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.