ডিসেম্বরের শহরে মুক্তি পেতে চলেছে দেব ও সৌমিতৃষা অভিনীত ছবি ‘প্রধান’। এই ছবিতে টেলি পর্দার জনপ্রিয় ‘মিঠাই’-য়ের বড় পর্দায় অভিষেক হতে চলেছে সৌমিতৃষা।
‘মিঠাই’ থেকে ‘রুমি’ হয়ে ওঠার জার্নিটা কেমন ছিল, তা জানিয়েছেন সৌমিতৃষা। তিনি বলেন, অভিনয়ের মন্ত্রই হলো নানান চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। বিভিন্ন চরিত্রের অভিজ্ঞতা অর্জন। সেখানে অতীতের চরিত্রকে ফেলে নতুন চরিত্রকে আপন করতে হবে।
সৌমিতৃষার কথায়, ‘মিঠাই’ নন সাবলীলভাবে তিনি হয়ে উঠেছেন রুমি। দেবের ‘প্রধান’ নায়িকা। এই গোটা জার্নিটি মন থেকে উপভোগ করেছেন সৌমিতৃষা। শিখেছেন অনেক কিছু আবার শিখছেনও।
অভিনেতা দেব তাঁকে অত্যন্ত সাপোর্ট করেছেন বলে জানান সৌমিতৃষা। সেটে তাঁর অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে তাকে।







