খেলাধুলা

ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন সূর্য ! বড় সিদ্ধান্ত টি২০ অধিনায়কের

সূর্যকুমারের নেতৃত্বে , টি২০ তে ভালো ফল করছে জাতীয় দল । ২০ এর ফরম্যাটে , ভারতের পূর্ণাঙ্গ সময়ের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব । তাঁর নেতৃত্বে , শ্রীলঙ্কা , বাংলাদেশ , দক্ষিণ আফ্রিকা , তিনটি টি২০ সিরিজেই জয় এসেছে । এবার নিজের কেরিয়ার নিয়ে নয়া সিদ্ধান্ত সূর্যের।

জানা গেছে , এবার ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সূর্য । আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির জন্য নিজেদের প্রস্তুত করছেন টি২০ দলের সকল সদস্যই । কিন্তু সেখানে দেখা যাবে না সূর্যকুমারকে । জানা গেছে , সাময়িক সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন তিনি ।

জানা গেছে , ব্যক্তিগত কারণে , সাময়িক সময়ের জন্য ক্রিকেট থেকে সরে থাকবেন তিনি । তাই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার । জানা গেছে , এই লিগে প্রথম দিকের ম্যাচ খেলবেন না সূর্য। পরে মুম্বাই নক আউটে উঠলে , তাঁকে ফেরৎ পাওয়া যেতে পারে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.