পথযাত্রা,বাড়ি বাড়ি জনসংযোগ,পথ সভার মাধ্যমে বুধবার দিনভর নয়াগ্ৰাম ব্লকের একাধিক জায়গায় ভোট প্রচার করলেন ঝাড়গ্ৰাম লোকসভার তৃণমূল প্রার্থী কালিপদ সরেন।এদিন প্রার্থী কালিপদ সরেন এর সমর্থনে ভোট প্রচারে নেতৃত্ব দেন বিধায়ক দুলাল মুর্মু,নয়াগ্ৰাম ব্লক তৃণমূলের সভাপতি রমেশ রাউত, মহিলা নেত্রী সঞ্চিতা ঘোষ প্রমুখ। এদিন প্রথমে তৃণমূল প্রার্থী একটি শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন।পরে নয়াগ্ৰামে বাজারে পথসভা, বড়খাকড়ি অঞ্চলে মিছিলের আয়োজন করে তৃণমূল। সেখানে অঞ্চলের প্রায় চারশো টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বলে তৃণমূল সুত্রে খবর।পরে বেশ কয়েকটি এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি হয় দলীয় প্রার্থীর সমর্থনে। এদিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে ব্লক তৃণমূলের সভাপতি রমেশ রাউত, ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু দাবি করেন প্রার্থীর সমর্থনে প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমান করছে ব্যপক ব্যবধানে জিততে চলেছেন তৃণমূল প্রার্থী কালিপদ সরেন।
Read Next
November 5, 2026
নাড্ডার কনভয়ে হামলাকাণ্ডে ফের গ্রেফতারি! ছ’বছর পর পুলিশের জালে ডায়মন্ড হারবারের তৃণমূল নেতা
November 5, 2026
পাঞ্জাবে দোস্তি ভুলে কুস্তি! রাহুল গান্ধীর ব্যক্তিগত আক্রমণের জবাবে ‘প্রিয় জোকস’ জানতে চাইল আম আদমি পার্টি
November 5, 2026
বাবরি মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের! মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মান্যতা দেওয়ার বার্তা বিধায়কের
November 5, 2026
ফের তৃণমূলে ভাঙন! একসঙ্গে ১৪ পঞ্চায়েত সদস্যের NCPI-তে যোগদান, বসিরহাটে নতুন রাজনৈতিক সমীকরণ
November 5, 2026
ধীরেন্দ্র শাস্ত্রীর শ্রীকৃষ্ণ-বিতর্ক: ক্ষমা চাইলেন ধর্মগুরু, তবে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে উত্তপ্ত রাজনীতি
November 4, 2026
রায়গঞ্জে এইমস, হাসিমারা বিমানবন্দর খোলার ডেডলাইন! শিলিগুড়িতে দাঁড়িয়ে উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ উপহারের ঘোষণা
Related Articles
Check Also
Close







