দুর্গাপুরে মঙ্গলবার প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই নিয়ে শোরগোল পরে গেছে।মুখ্যমন্ত্রীর জন্য করা এই কতুক্তিতে জবাব দেন কুণাল ঘোষ।তিনি দিলীপ ঘোষের কথার নিন্দা করে বলেন “ মমতা বন্দোপাধ্যায় সারা ভারতবর্ষের মেয়ে।আপনাদের মত বিজেপির মুখেই এসব কথা মানায়।
তিনি আরো বলেন ওনাকে তো নতুন বিজেপির লোকেরা তাড়িয়ে দিয়েছেন। সেখানে কিছু বলতে পারে না,এখানে এসে মুখ্যমন্ত্রীকে বলে মানুষিক অবসাদ এর বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।ওনার দল ওনাকে অপমান করছে আর উনি এসে এখানে মুখ্যমন্ত্রীকে কটূক্তি করছেন।
এই বিষয়ে নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য সরব হয়ে বলেন,দিলীপ ঘোষ একজন সংসদ ওনাকে মাননীয় বলবো কিনা তাও এখন ভাবতে হবে।উনি একজন মহিলাকে নিয়ে যেভাবে কথা বলছেন, দেশের মুখ্যমন্ত্রীর বাবার পরিচয় নিয়ে যেভাবে আক্রমণ করলেন সেটা বলারও অযোগ্য। মানুষ ঘৃনা করে ওনাকে।তিনি আরো বলেন, “এই ধরনের কথা বলবেন না,নিজের গণ্ডির মধ্যে থাকুন।নাহলে আগামী দিনে বুঝতে পারবেন বাঙ্গালার মানুষ কি বলবেন আর ভারতবর্ষের মানুষ কি বলবে।“







