রাজনীতি

শেখ শাহজাহানকে খুঁজতে রাজ্য পুলিশই কি সাহায্য করছে, পদ থেকে সরিয়ে বড় ইঙ্গিত

হামলার মুখে পড়েছিলেন ইডি অফিসাররা। এই ঘটনায় রাজনৈতিক ভাবে তৃণমূল কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ‘প্ররোচনা’ দেওয়ার অভিযোগ করেছিল ঠিকই। কিন্তু সূত্রের খবর, ইডি অফিসারদের উপর হামলা করে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রে এও দাবি, শেখ শাহজাহানকে খুঁজতে ইডিকে পুরোদস্তুর সাহায্য করছে রাজ্য পুলিশ। খুব শিগগির তাঁকে আটক করে ফেলা যাবে বলেও মনে করা হচ্ছে। অনেকের মতে, সোমবার এ ব্যাপারে বড় ইঙ্গিত দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন সেখানে ছিলেন রাজীব। তিনি অবশ্য সাগরে পৌঁছে গেছিলেন রবিবার রাতেই। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজি শুধু সংক্ষেপে এটুকুই বলেন, ‘যারা আইন নিজের তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে।’

শাহজাহানকে খুঁজতে রাজ্য পুলিশও যে সক্রিয় তার বড় ইঙ্গিত আরও একটি ঘটনার মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে মত্‍স্য কর্মাধ্যক্ষ ছিলেন শাহজাহান। তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মত্‍স্য বিভাগের দায়িত্ব সোমবার নিজের হাতে নিয়ে নেন জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকা সত্ত্বেও এখনও বন মন্ত্রী পদে রয়েছেন। কিন্তু ফেরার শাহজাহানের পাশে সেভাবে দাঁড়াতে চাইল না দল।
সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.