চাকরি

WB Librarian Recruitment 2023 : শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ৪৭,০০০ টাকা বেতনে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ

 

আপনি কি পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী একজন শিক্ষিত বেকার চাকরিপ্রার্থী? কোনো লিখিত পরীক্ষার চাপ ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্য সরকারের অধীনস্থ কোনো দপ্তরে স্থায়ী পদে মাসিক মোটা বেতনের একটা চাকরির খোঁজ করছেন? তাহলে ধরে নিন সেই ধরনের চাকরির খোঁজ আপনি পেয়ে গেছেন। কারন সম্প্রতি পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে গ্ৰুপ ‘সি’ পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই নারী পুরুষ নির্বিশেষে সকল শিক্ষিত বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

 

• নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদের নাম :-

 

কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পরিচালিত পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যানী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ওই বিশ্ববিদ্যালয়েই Librarian পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

• আবেদন প্রক্রিয়া :-

 

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে Librarian পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তা যেভাবে করতে হবে তা হল –

 

১) সবার আগে browser open করে search box এ কল্যানী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.kums.klyuniv.ac.in লিখে search করতে হবে।

 

২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশনের জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে নিজের নাম, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

 

৩) রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদনকারীকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

 

৪) এরপর অ্যাপ্লিকেশান ফরম্যাট এর আকারে একটি নতুন Window Open হবে। সেখানে আবেদনকারীর নিজের নাম, বাবার নাম/স্বামীর নাম, মায়ের নাম, ঠিকানা, বয়স, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে Ok করে Next Button এ ক্লিক করতে হবে।

 

৫) এরপর সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে আবারও Next Button এ ক্লিক করতে হবে।

 

৬) সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ও OBC ক্যাটাগরির প্রার্থীরা ২০০০ টাকা করে এবং SC, ST প্রার্থীরা ৫০০ টাকা করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে।

 

৭) সবকিছু হয়ে যাওয়ার পর ফিলাপ করা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফি এর রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।

 

• প্রয়োজনীয় ডকুমেন্টস :-

 

অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল –

 

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

 

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করা।

 

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি ও Ph.D পাসের মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

 

৪) কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।

 

৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।

 

৬) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

 

৭) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।

 

• নির্বাচন প্রক্রিয়া :-

 

কল্যানী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত Librarian পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর তাদের আবেদন পত্র সহ যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস ও অন্যান্য সব ডকুমেন্টস স্ক্রুটনি করে যাদের সবকিছু ঠিকঠাক থাকবে তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউতে যারা পাস করবেন তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।

 

• প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা :-

 

কল্যানী বিশ্ববিদ্যালয়ে Librarian পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই Library Science/Information Science/Documentation Science এ অন্তত পক্ষে ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি পাস করে থাকতে হবে। এছাড়াও উপকৃত বিষয় গুলির মধ্যে যে কোনো একটি বিষয়ে Ph.D ও Complete করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমকরে ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

 

• বয়সসীমা ও বেতনের পরিমাণ :-

 

এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। এবং এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে 14th পে কমিশন অনুযায়ী ৪৭,৪০০-৭৭,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

 

• আবেদন করার শেষ তারিখ :-

 

এই Librarian পদে কর্মী নিয়োগ করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ২০/০৩/২০২৩ পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.