আজকের এই ডিজিটাল বিশ্বে অনলাইনে অর্থ উপার্জন এর সুযোগ সত্যই সীমাহীন। ফেইসবুক থেকে আয় করার উপায় সম্পর্কে জানার আগে ফেইসবুক নিয়ে জানতে হবে। ফেইসবুক, বিশ্বের অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। এখানে অর্থ উপার্জনের বিভিন্ন উপায় রয়েছে। ছোট থেকে বড় সকলেই তাদের আর্থিক সম্ভাবনা উন্নত করতে Facebook-এর শক্তিকে কাজে লাগাচ্ছে। আমরা এখন জানবো , ফেইসবুক এ অর্থ উপার্জনের তিনটি অনন্য উপায় ।
ফেসবুক থেকে টাকা রোজগার করার ৩ পদ্ধতি
১) ইন স্ট্রিম অ্যাড
প্রথমেই বলা হচ্ছে ইন স্ট্রিম অ্যাড সম্পর্কে। যদি আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনার পোস্ট করা ভিডিওর মধ্যে যুক্ত করা বিজ্ঞাপন কিংবা ইন-স্ট্রিম বিজ্ঞাপন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। আপনার ভিডিয়ো চলার মাঝে বিজ্ঞাপন আসবে। আর ভিডিয়ো দেখার জন্য দর্শককে সেই বিজ্ঞাপনটি দেখতে হবে। আপনি এখান থেকেই টাকা রোজগার করতে পারবেন। তবে মনে রাখতে হবে ইন-স্ট্রিম বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনাকে ভিডিওটি এক মিনিটের দীর্ঘ হতে হবে। আপনার পেজে অন্ততপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে।
২) ব্র্যান্ড কোলাবরেশন
এরপর যে দ্বিতীয় পদ্ধতিটি বলা হবে সেটি হল ব্র্যান্ড কোলাবরেশন। ব্র্যান্ড কোলাবরেশন করার জন্য আপনাকে আরো বৈচিত্র্যময় কন্টেন্ট তৈরি করতে হবে। যাতে আরো বেশি দর্শক আপনার পেজে পোস্ট হওয়া কনটেন্ট দ্বারা আকৃষ্ট হয়। এই পদ্ধতিতে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেশন করে একসঙ্গে কাজ করে ইনকাম করতে পারেন। এ ছাড়া এটি আপনাকে সাহায্য করবে আপনার নিজের ফলোয়ার সংখ্যা বাড়ানোর জন্যও।
৩) অনলাইন পেইড ইভেন্ট
এছাড়া ফেসবুক থেকে টাকা রোজগার করার তৃতীয় পদ্ধতিটি হল অনলাইন পেইড ইভেন্ট। এক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজে অর্থের বিনিময়ে ইভেন্ট পরিচালনা করতে পারবেন ও ফেসবুক পেজের সেই ইভেন্ট ফিচারটির মাধ্যমে রোজগার করতে পারবেন। আপনার পেজ দিয়ে ইভেন্টের সময়সূচি তৈরি করতে হবে, সেটিকে সাজাতে হবে আর এবং তা চালাতে হবে যাতে দর্শকদের নজরে পড়ে। এই ইভেন্টের মাধ্যমে অনেক মানুষ টাকা রোজগার করেন।







