রাজ্য

ডুয়ার্সে পা রাখতেই মুখ্যমন্ত্রীর কনভয়ে চোর শ্লোগান

বৃহস্পতিবার দুপুরে ডুয়ার্সে পা রাখতেই চোর চোর স্লোগান শুনে মেজাজ চটে যায় মুখ্যমন্ত্রীর। টিয়াবন হেলিপ্যাডে চপার থেকে নেমে মেটেলী যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী, তখন মঙ্গলবাড়ি বাজারে মুখ্যমন্ত্রী কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেয় বিজেপির কিছু কর্মী।সে সময়ে মঙ্গলবাড়ি বাজারে বিজেপির পথ সভা চলছিলো। মুখ্যমন্ত্রীর কনভয় সেখানে আসতেই কিছু ব্যাক্তি মুখ্যমন্ত্রীর দিকে চোর চোর- চোরের রাণী স্লোগান ছুড়ে দেয়।এই ঘটনার পর মেটেলী ব্লকের রাজনৈতিক মহলে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। উল্লেখ্য আগামী দুদিন উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার করবেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.