রাজ্য

এবার দিঘা থেকে তাজপুর যাওয়া যাবে ট্রেনে করেই ! নতুন অনুমোদন রেল মন্ত্রকের

রাজ্যের রাজনৈতিক পালাবদল হয়েছে । আর সঙ্গে বেড়েছে উন্নয়নের গতিও , যেমন এবার তিনটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে ছাড়পত্র এলো রেল মন্ত্রকের তরফে । কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে নতুন রেলপথ তৈরির অনুমোদন দিয়েছেন ।

বিশেষ জোর দেওয়া হচ্ছে উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চলের রেলপথ যোগাযোগ ব্যবস্থায় । পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের তরফে যে রেলপথগুলি নিয়ে কাজ করা হবে, তা হলো –

• নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ডবল রেললাইন তৈরির অনুমোদন মিলেছে।
• সাঁতরাগাছি থেকে জয়পুর (ঝাড়গ্রাম) পর্যন্ত রেললাইন সম্প্রসারণের ছাড়পত্রও দেওয়া হয়েছে।
• পাশাপাশি, শালবনি থেকে আড়া পর্যন্ত ১০৭ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের কাজ শুরু হতে চলেছে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই নতুন রেললাইন প্রকল্পের সমীক্ষা পরিচালনার অনুমোদনের জন‍্য চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ।

অন্যদিকে, নতুন রেলপথ প্রকল্পের সম্ভাব্যতা খতিয়ে দেখতে দিঘা থেকে তাজপুর পর্যন্ত প্রায় ৭.১৫ কিলোমিটার রেললাইন নির্মাণের জন্য সমীক্ষার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, সাধারণ মানুষের দীর্ঘদিনের চাহিদা ও এলাকার সার্বিক উন্নয়নের বিষয়টি মাথায় রেখে কাঁথি (কন্টাই) থেকে ঝাড়গ্রাম পর্যন্ত প্রস্তাবিত নতুন রেলপথের সম্ভাব্যতা যাচাইয়ের কাজেও অনুমোদন মিলেছে। আশা করা হচ্ছে, এই রেলপথ চালু হলে ১৮০৬১/১৮০৬২ ঝাড়গ্রাম–কাঁথি এক্সপ্রেস পরিষেবা চালুর সম্ভাবনা বাড়বে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থারও উল্লেখযোগ্য উন্নতি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.