বিনোদন

বছর ঘুরলেই শ্যুটিং ফ্লোরে যাবে ‘পাঠান ২’

সম্প্রতি সময় একের পর এক সাফল্য আসছে কিং খানের ঝুলিতে। বিদেশের মাটিতে বাজিমাত করেছেন বলিউডের বাদশা। লন্ডন ও নিউ ইয়র্কের পর এবার দুবাইয়ের মাটিতে আরও একটি সাফল্য পেলেন বলি তারকা। এই সাফল্য অর্জনের মাঝে পাঠান সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল নিয়ে চূড়ান্ত ঘোষণা করলেন তিনি।

লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার জনপ্রিয় গান ‘ডলি সাজাকে রাখনা’ পোজের একটি ব্রোঞ্জের মূর্তির উদ্বোধন করেছেন কাজল ও শাহরুখ খান। এমনকি দুবাইয়ের একটি ভবন এই বলি তারকার নামে করা হয়েছে। পাশাপাশি প্রথমবার মেড গালায় হেঁটে ইতিহাস গড়েছেন। যার জন্য নিউ ইয়র্ক টাইমসের সেরা ১১ ফ্যাশনিস্তাদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন অভিনেতা। এছাড়াও সম্প্রতি সময় দুবাইতে একটি রিয়েল এস্টেট ইভেন্টে শাহরুখ খানের নামে একটি টাওয়ার উদ্বোধন হয়েছে। সেই অনুষ্ঠানের মধ্যেই ‘পাঠান ২’ সুখবর শোনালেন বলিউডের বাদশা।

২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল স্পাই ইউনিভার্সের অন্যতম জনপ্রিয় সিনেমা পাঠান। এরই মধ্যে সেই ইউনিভার্সের সিনেমার ‘ধুরন্ধর’ এরই মধ্যে বক্স অফিসের দাপট দেখাচ্ছে। তাই বর্তমানে বলাই বাহুল্য যে স্পাই ইউনিভার্সের সিনেমা দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার ফের স্পাই ইউনিভার্সের নতুন সিনেমার তোড়জোড় শুরু হচ্ছে। ফের বড় পর্দা কাঁপাতে চলেছে পাঠান। আগামী বছরেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে পাঠান ২। আগামী বছর আলিয়া ভাটের ‘আলফা’ সিনেমার মুক্তির পর। এই সিনেমা শ্যুটিং ফ্লোরে যাবে। এরই মধ্যে তার জন্য জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে সব ঠিক থাকলে এই সিনেমা আগামী বছরেই পর্দা কাঁপাবে। তাই এই সিনামা নিয়ে মানুষের মধ্যে এরই মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.