বিনোদন

মধুমিতার পরে নতুন জীবনে পা দিতে চলেছেন টেলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত

সম্প্রতি টলিউডের বেজে চলেছে একের পর এক বিয়ের সানাই। কিছুদিন আগেই বাবার খুজে দেওয়া পাত্রের সঙ্গে গাঁটছড়া বেধেছেন মৌবনি সরকার। পাশাপাশি নতুন বছর পর তেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডের জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকার। এবার ফের সামনে এলো অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের বিয়ের খবর।

বর্তমানে টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছে দীপান্বিতা রক্ষিত। বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন সেই স্টার জলসার সাঁঝের বাতি ধারাবাহিকের মাধ্যমে। এমনকি পরবর্তীতে প্রথম জনপ্রিয়তা পেয়েছেন এই চ্যানেলের হাত ধরেই। ‘খুকুমণি’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছেন নায়িকা দীপান্বিতা। এরপর থেকেই তিনি একের পর এক কাজের মাধ্যমে নিজের জায়গা ধরে রেখেছেন। এরপর তুঁতে ধারাবাহিকে মুখ্য চরিত্রে বাজিমাত করেন। এবার সেই নায়িকা শুরু করতে চলেছেন নিজের জীবনের নতুন ইনিংস।

পরবর্তীতে ধারাবাহিকে না হলেও রিয়ালিটি শো’তে ডান্স গুরুর আসনে সকলের নজর কেরেছিলেন। এরপর তাকে শেষ বারের জন্য ধরা দিয়েছিলেন সান বাংলার ‘মঙ্গলময়ী মা শীতলা’ ধারাবাহিকে। তবে তারপরে দীর্ঘ সময় পর্দা থেকে দূরে ছিলেন। অবশেষে স্টার জলসায় ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে। তবে অভিনেত্রীর বাড়িতে একটি পোষ্য আছে। এবার সেই সূত্রেই তার জীবনে এসেছিল নতুন প্রেম। গত ৪ বছর ধরে এই জনপ্রিয় টেলি তারকা চুটিয়ে প্রেম করেছেন পশু চিকিৎসক গৌতম দত্তের সঙ্গে। দুজনেই বাঁকুড়ার বাসিন্দা। এরই মধ্যে অভিনেত্রীর নতুন ধারাবাহিক আসার ফলে কাজের ব্যস্ততা তুঙ্গে থাকছে। যার জন্য চলতি মাস অর্থাৎ ডিসেম্বরেই আইনি বিয়ের সারবেন টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.