উলুবেড়িয়া চেঙ্গাইল কলাবাগান এলাকার ঘটনা।
মৃত যুবকের নাম বাপন মান্না।
জানা গিয়েছে গতকাল রাতে উলুবেড়িয়ার চেঙ্গাইল কলাবাগান এলাকায় বাইকের আওয়াজ করা নিয়ে মৃত বাপন মান্নার দাদা ও তার বন্ধুদের সাথে এলাকারই অন্য একটি দলের মধ্যে বচসা ও হাতাহাতি হয়, তখনকার মত বচসা মিটে গেলেও জানা যায় রাত ২.৩০ নাগাদ মৃত বাপন মান্না দাদার খোঁজে ওই এলাকায় যায় অভিযোগ তখন আকাশ জানা ও সাগর জানা বাপনের উপর হামলা চালায় ছুরি নিয়ে ।পেটে ছুরির আঘাত নিয়ে গুরুতর অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে এলে চিকিৎসকরা বাপন মান্নাকে মৃত বলে ঘোষনা করে।
ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ, তবে আকাশ জানা ও সাগর জানা ঘটনার পর থেকেই এলাকা থেকে পলাতক।।







