জানা যায় খুশির ঈদে একটি মোটর বাইকে করে তিন ছাত্র মাসির বাড়ি ঘুরতে বেরিয়েছিল। কিন্তু আর বাড়ি ফেরা হলো না দুই স্কুল ছাত্রের। ঘটনাস্থলে মৃত্যু হল দুই স্কুল ছাত্রের। আহত হয়েছেন আরো এক স্কুল ছাত্র। আহত চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত নিয়ামতপুরের কেষ্ট নগর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃতরা হলো সারফারাজ মৌমিন বয়স(১৪)বছর এবং আলীম মৌমিন বয়স(১৮)বছর ও আহত হয়েছেন আসলাম মৌমিন বয়স(১৮)বছর। তারা প্রত্যেকেই স্থানীয় রায়গ্রাম স্কুলে পড়াশোনা করতে বলে জানা যায়। তাদের প্রত্যেকেরই বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত অমৃতি লালাপুর এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে আরো জানা যায় একটি মোটরবাইকে করে তিনজন বাড়ি থেকে মিল্কির ভবানীপুর এলাকায় মাসির বাড়িতে ঘুরতে যাচ্ছিল। যাওয়ার পথেই নিয়ামতপুরের কেষ্টনগর এলাকায় অপর দিক থেকে একটি বোলেরো গাড়ি, তাদের সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় আরো একজন। আহতকে উদ্ধার করে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর মৃতদেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় ময়নাতদন্তের জন্য। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারসহ গোটা এলাকায়। এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে দ্বিতীয় পথ দুর্ঘটনাটি ঘটে মালদার ইংলিশ বাজার থানার পলিটেকনিক কলেজের সুলতান নগর রাউতপাড়া এলাকায়। মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হয় অনিতা রাউত নামে এক গৃহবধুর। ঘটনায় আহত হয় মোটরবাইক আরোহী সেনাউল শেখ।







