নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের পাথরপ্রতিমা থানার ভাগবতপুর ফরেস্টার রেঞ্জের অধীন নিষিদ্ধ এলাকা থেকে ১৪ টি মৎস্যজীবীর নৌকাকে আটক করল বনদপ্তর।
পঞ্চায়েত ভোট থাকার ফলে অনেক ছোট ছোট মৎস্যজীবী নৌকা কাগজপত্র ঠিক করতে পারেনি। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল ভোটের পরে কাগজপত্র দেওয়া হবে। নির্দেশ দেওয়া হয়েছিল এই সময় নিষিদ্ধ এলাকায় মাছ ধরতে না যাওয়া জন্য। কিন্তু অভাবের টানে ছোট ছোট জেলে নৌকা নিয়ে গরিব মৎস্যজীবীরা সেই নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়লে বনদপ্তর তাদেরকে আটক করে।ইতিমধ্যে তাদের পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে বনদপ্তর। নৌকা জেগে পাহারায় গরিব মৎস্যজীবীরা। দরিদ্র মৎস্যজীবিদের মিলিয়ে গেছে মুখের হাসি।







