জেলা

বন্যা দুর্গতদের পাশে এবার ‘ব্যাতাইতলা সমন্বয়’

মাত্র ১০-১২ দিন আগের কথা। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাত, আর তাতেই বানভাসী রাজ্যের বিস্তৃর্ণ এলাকা। ২০২১ সালের পর ফের বন্যার কবলে পড়লো আমতা, খানাকুল, উদয়নারায়ণপুর, ঘাটাল, পাঁশকুড়ার একাধিক এলাকা। জলের তোড়ে ভেসে গেল বিঘার পর বিঘা জমি, ঘর বাড়ি, প্রয়োজনীয় সামগ্রী সব কিছু। ফের বন্যায় বিধ্বস্ত হলেন কয়েক লাখ সাধারণ মানুষ।

যদিও এই বন্যার জন্যে মুখ্যমন্ত্রী দায়ী করেছেন ডিভিসিকে, বলেছেন এটিকে ‘ম্যান মেড ফ্লাড’, তারপরও সরকারী তহবিল থেকে ত্রাণ পৌঁছে গেছে এই সকল বন্যা বিধ্বস্ত পরিবারের কাছে। সাহায্যের হাত বাড়িয়েছেন বহু স্বেচ্ছাসেবী সংস্থায়। আর সেরকমই এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল ‘ব্যাতাইতলা সমন্বয়’ ক্লাব।

সামনে দুর্গা পুজো, ব্যস্ত ক্লাবের সকল সদস্যই। কিন্তু এতোকিছুর পরেও বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সব রকমের ব্যবস্থা করলেন ক্লাবের সদস্যরাই। নিজেরাই টাকা তুলে তা দিয়ে প্রয়োজনীয় সামগ্রী কিনে দিলেন দুঃস্থদের হাতে।

যা জানা যাচ্ছে, আমতা ২ থলিয়া অঞ্চলে শিয়াকরি গ্রামের জানা পাড়া, দোলুইপাড়া,মুসলিম পাড়া এলাকাতে এদিন ‘ব্যাতাইতলা সম্বনয়’-এর পক্ষ থেকে বন্যা কবলিত এলাকা গুলিতে ত্রান সামগ্রী হাতে তুলে দেওয়া হল। এলাকায় প্রায় ২৫০ জনের বেশি মানুষের হাতে তুলে দেওয়া হয় এই ত্রান সামগ্রী।

তাঁদের এই সহৃদয় প্রচেষ্টাতে খুশি হয়েছেন গ্রামের মানুষজন। প্রয়োজনীয় প্রায় সকল সামগ্রীই এদিন তুলে দেওয়া হয় গ্রামবাসীদের হাতে। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার অঞ্চল সভাপতিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.