প্রচার যাত্রায় বেড়িয়ে গো ব্যাক স্লোগান শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর মিছিলে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকেরা। ঘটনায় হাতাহাতিতে গিয়ে পৌঁছায় কংগ্রেস ও তৃণমূল কর্মী সমর্থকেরা। এই পরিস্থিতে পরেই মেজাজ হারান অধীর চৌধুরী।
অপরদিকে একজন রাজনৈতিক নেতার মেজাজ হারানোর বিষয়টি বেশ তাৎপর্য হয়ে পড়ে রাজ্যোমহলে। যদিও পরবর্তীতে তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন,”মদ খেয়ে মাতলামো করছিল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। সুস্থ স্বাভাবিক অবস্থায় ছিল না তারা”।







