জেলা

ভয়াবহ আগুনে পুড়ে ছাই বস্তি!

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোটা বস্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ড্রেনেজ ক্যানেল রোডের ধারের একটি বস্তিতে। ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন।

সূত্রের খবর, আচমকাই আগুন ধরে যায় ওই বস্তিতে। বস্তির ঘরের থাকা সিলিন্ডার একের পর এক ফাটতে থাকে। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনকি এলাকার ইলেক্ট্রিক পোস্টেও আগুন ধরে যায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। দমকলের কর্মীদের সাথে স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে হাত লাগায়। কিন্তু আগুন দ্রুত গতিতে ছড়িয়ে যাওয়ায় নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল আধিকারিকদের। যতক্ষণে আগুন নেবে সব কিছু পুড়ে শেষ।

ওই বস্তিতে থাকা বহু মানুষ এখন খোলা আকাশের নিচে। বস্তি বাসীদের অনেকে জানিয়েছেন, আগুন লাগার পর কোনো রকমে প্রাণ বাঁচাতে তারা দূরে বেরিয়ে আসে। টাকাপয়সা, জামাকাপড় বাচ্চাদের বই, খাতা সব কিছুই আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এখন তারা কোথায় যাবেন, কি করবেন তা ভেবেই পাচ্ছেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.