জেলা

নির্বাচনের আগেই খুন হল পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা

নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের ময়নায় ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা। বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ বিজেপি নেতা দীনবন্ধু মিদ্যার খোঁজ মিলল মৃত দেহের।গত দু দিন ধরেনিখোঁজ ছিলেন বাকচার গোড়ামাহাল গ্রামে ২৩৪ নম্বর বুথের সক্রিয় বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যা।

সূত্রের খবর গতকাল মধ্যরাতে বাড়ি থেকে কিছুটা দূরত্বে পান বরজের পাশেই উদ্ধার করা হয় বিজেপি নেতার দেহ। গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় তার দেহ।তবে মৃতের পা মাটিতে লেগে থাকার কারণে খুনের অভিযোগ ওঠে পরিবারের তরফ থেকে।

বিজেপি নেতার খুনের পিছনে রাজনৈতিক কারণ আছে বলেই দাবি করেন পরিবারে লোক। ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছন বিজেপি নেতৃত্বরা। নির্বাচনের আগেই এই ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এক বছর আগে এই এলাকায় খুন হন বিজয় কৃষ্ণ ভুঁইয়া নামের আরও এক রাজনৈতিক কর্মী। এবার এই ঘটনাকে কেন্দ্র করে ফের শোরগোল ফেলেছে ময়নার বাকচার গোড়ামহাল গ্রামে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.