রাজনীতি

“তৃণমূলকে নিষিদ্ধ করেজঙ্গি সংগঠন ঘোষনা করা হোক” বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

শুক্রবার সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি দাবি করেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের এবং তৃণমূলকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠন ঘোষণা করার।

এপ্রসঙ্গে তিনি বলেন, “সন্দেশখালির ঘটনায় মূল দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁকে গ্রেফতার করার পাশাপাশি তৃণমূলকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত।”

শুক্রবার বিকেলে নির্বাচনী জনসভা করতে গিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অভিযোগের সুরে বলেন,”সন্দেশখালির এক পুলিশ অফিসার ও বসিরহাটের পুলিশ সুপার মেহেদি হাসানের সহযোগিতায় এই অস্ত্রগুলো ঢুকিয়েছে। ওই জন্য দেখবেন সন্দেশখালিতে যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে সেগুলো চিনে তৈরি। বাংলাদেশের সাতক্ষীরা থেকে প্রচুর অস্ত্র সন্দেশখালিতে ঢুকিয়েছে শেখ শাহজাহান। পুলিশের সাহায্য়েই এই কাজ করেছে সে। তবে শুধু ওখানেই নয় এই ধরনের অস্ত্র পাওয়া যাবে মিনাখাঁতে আয়ুব গাজির কাছে, বাসন্তীতে রাজা গাজির কাছে। শওকত মোল্লার জীবনতলাতে গেলেও পাবেন আর ফলতাতে গেলে জাহাঙ্গীরের কাছে পাবেন।”

শুধু তাই নয় পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে শুভেন্দু আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ৫৪ দিন ধরে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছিল। আর বসিরহাটের পুলিশ সুপার মেহেদি হাসান, সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুলকে গ্রেফতার করা উচিত। ওরাই শাহজাহানকে অস্ত্র ঢোকাতে সাহায্য করেছিল। সন্দেশখালিতে উদ্ধার হওয়া বেশিরভাগ অস্ত্রই বিদেশি। ওখানে আরডিএক্সও লুকিয়ে রাখা হয়েছিল। অবিলম্বে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

শুক্রবার কেন্দ্রীয় গোয়েন্দার অভিযানে সোন্দেশখালির সরবেড়িয়ার তৃনমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর বিদেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা।CBI সূত্রে খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এদিন সরবেড়িয়ায় তৃণমূল নেতা আবু তালেব মোল্লার বাড়িতে ৫টি দল হানা দেয়। ভেড়ি দিয়ে ঘেরা তালাবন্ধ ছিল বাড়িটি। ছিল না বিদ্যুৎ সংযোগও।বিদ্যুতের ব্যবস্থা করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সিবিআই আধিকারিকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.