দেবেন চলচ্চিত্র জগতে প্রথম হিট সিনেমা হতে পারে ‘আই লাভ ইউ’। তবে সিনেমা জগতে নায়ক হিসেবে পা রেখেছেন ‘অগ্নিশপথে’র সিনেমার মাধ্যমে। সেই সিনেমায় দেবের নায়িকা ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ২৪এর লোকসভা ভোটে নবাগত হুগলী তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। যার সমর্থনে এবার রোড শো করলেন দীপক অধিকারী।
নির্বাচনের প্রাক্কালে অনেক জল্পনা থাকলেও। ২৪ এর নির্বাচনে ফের ঘাটালে লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন দেব। যেখানে জমজমাট প্রচার করছেন তারকা প্রার্থী। যার রোড শো ও জনসভায় মানুষের ভিড় ছিল চোখে পরার মতো। লাগাতার জমজমাট প্রচারের পাশাপাশি মাঝেমধ্যেই দেবকে দেখা গেছে ব্যাট হাতে ক্রিকেট খেলতে অথবা কখনো কর্মীদের সাথে চা ও খাবার খেতে। এমনকি আহত চিত্রসংবাদিকের বাড়িতে কুশল সংবাদ নিতেও পৌঁছে গিয়েছিলেন বিদায় সাংসদ দেব। তবে তিনি শুধু ঘাটালের প্রচার করছেন এমনটা ভাবলে ভুল হবে।
ঘাটালের প্রার্থী ক্রমাগত তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করে চলেছেন জলপাইগুড়ি, বালুরঘাট থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রে। এবার হুগলির মানুষ একই সাথে দেখতে পেলেন দুই তারকাকে। হুগলির তৃণমূল প্রার্থী দিদি নাম্বার ওয়ানের সমর্থনে প্রচার করলেন বাংলার সুপারস্টার। হুট খোলা গাড়িতে দুজনকেই একসাথে ৱ্যালি করতে দেখা গেল। সেখানেই উপচে পরেছে মানুষের ভিড়। পাশাপাশি তিনি প্রচার চলাকালীন জানান যে এই জনশ্রুতি বলে দিচ্ছে ২৪ এর নির্বাচনে মানুষের রায় কার দিকে যাবে।







