আজ ২০২৩ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বীরভূমে প্রথম হয়েছে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র সুমিত মুখার্জি। তাঁর প্রাপ্ত নাম্বার ৫০০ মধ্যে ৪৯০। রাজ্যের মেধা তালিকায় সুমিত সপ্তম স্থান অধিকার করেছে। বীরভূমের রামপুরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ডাক্তারপাড়ার বাসিন্দা সুমিত। বাবা সুপ্রিয় মুখার্জী মেডিক্যাল রিপ্রেজে্টেটিভ। মা মানসী মুখার্জি গৃহবধূ।
২০২১ এ করোনা আবহে মাধ্যমিক পরীক্ষা হয়নি। তবুও নবম শ্রেণীর প্রাপ্ত নম্বরের নিরিখে পর্ষদের মূল্যায়নে প্রথম দশে স্থান পেয়েছিল সুমিত। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই তাঁর স্বপ্ন ছিল রাজ্যের মেধা তালিকায় পঞ্চমে তার স্থান থাকবে। তবে সপ্তম হয়েও সে খুশী। তার প্রিয় বিষয় অংক। আগামী দিনে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে সফ্টওয়্যার ইঞ্জিনি়য়ার হতে চায় সে। ছেলের ইচ্ছেতেই সায় রয়েছে মা ও বাবার। স্কুলের শিক্ষক টিউশনের শিক্ষকের পাশাপাশি তার মা মানসী মুখার্জি ও পড়াশোনায় সাহায্য করেছে বলে সুমিত জানিয়েছে।







