নিজস্ব সংবাদদাতাঃ ময়নার বাকচা বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূইয়ার মৃত্যুর ঘটনায় এখনো দোষীরা অধরা। ইতিমধ্যেই ৩৪ জনের নামে মৃতের স্ত্রী লিখিত অভিযোগ করেছিলেন ময়না থানাতে। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজেপির অভিযোগ, এখনো তৃণমূলের দোষী নেতারা ঘুরে বেড়াচ্ছেন এবং দলীয় সভাতে যাচ্ছেন, পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। আর সেই অভিযোগের ভিত্তিতে আজ ময়নাতে পথ অবরোধ করল বিজেপির কর্মী, সমর্থকেরা। ময়নার বাকচা অঞ্চলের বিভিন্ন জায়গায় অবরোধ এবং বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী, সমর্থকরা। মূল দোষীদের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ বলে বিজেপী সুত্র খবর।
প্রসঙ্গত ময়নার বাকচায় বিজেপী বুথ সভাপতিকে অপহরন করে খুনের অভিযোগে তপ্ত হয়ে উঠেছিল ময়না।







