জলপাইগুড়ি, সায়ন সেন:– তিন বন্ধু মিলে বাইকে ফেরার সময় ধূপগুড়ির এশিয়ান হাইওয়ের উপর বাইক দুর্ঘটনায় মৃত-১, গুরতর আহত-১। রবিবার রাত ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির গিলান্ডি ব্রীজ সংলগ্ন এলাকায় । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । মৃত যুবকের নাম অনঙ্কেশ ঝা (২৮)। জানা গেছে, তারা তিনজন গয়েরকাটা থেকে ধূপগুড়ির দিকে ফেরার সময় গিলান্ডি ব্রীজের রেলিংএ তার বাইক ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল কর্মীরা। এরপর আহত তিনজনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। অপর বন্ধু নিখিল ঝা গুরতর আহত হওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে অপর বন্ধুর নাম সুভাষ থাপা।ফের দুর্ঘটনায় এক জনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে।
Read Next
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Related Articles
Check Also
Close
-
যাত্রীদের সুবিধার্থে রেলের তরফে বড়োসড়ো ঘোষণা!December 19, 2023







