রাজ্য

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই নতুন রাজ্যপাল নিয়োগ? রাজভবন-চর্চা তুঙ্গে

নবান্ন-রাজভবন সংঘাত এখন চরম পর্যায়ে! যার জেরে সিভি আনন্দ বোসকে রাজ্যপালের পদ থেকে অপসারণ এখন ক্রমশ অনিবার্য হয়ে উঠছে বলেই মত রাজনৈতিকমহলের একাংশের।

উল্লেখ্য, অন্যদিকে এক সংবাদসংস্থা জানিয়েছে, রাজ্যপালের পদকে কলঙ্কিত করার অভিযোগ উঠেছে কলকাতার পুলিস কমিশনার বিনীত গয়াল এবং ডেপুটি পুলিশ কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ, সিভি আনন্দ বোসের বিরুদ্ধে গুজব ছড়ানো এবং সেই গুজবে উৎসাহ দানের মাধ্যমে তাঁরা রাজ্যপালের পদকে কলঙ্কিত করেছেন। যা নিয়ে কার্যতই তরজা অব্যাহত।

সূত্রের দাবি, লোকসভা নির্বাচনের আগে থেকে আনন্দ বোসের অপসারণ চাইছেন শুভেন্দু অধিকারীরা। এহেন দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানিয়েছিলেন রাজ্যসভায় বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তও। উল্লেখ্য, স্বপন মোদী-শাহ ঘনিষ্ঠ বলেই সর্বভারতীয় রাজনীতিতে পরিচিত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.