সকালে সরকারি সূত্রে এই খবর জানা যায় জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে।রেডওয়ানি এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছিল ৬ মে র গভীর রাতে।অভিযান শেষ হয় বুধবার গভীর রাতে। সরকারি সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় লস্কল ই তৈবার এক শীর্ষ কমান্ডার প্রথমে সংঘর্ষে নিহত হয়। বসিত দার নামে ওই জঙ্গি যৌথ বাহিনীর নিশানায় ছিল। বসিত নিহত হওয়ার পর এলাকায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। জঙ্গি দমনে যৌথ অভিযানে নামে সেনা ও পুলিশ।যৌথ বাহিনী প্রথমে রেডওয়ানি এলাকাটি ঘিরে নেয়। এলাকায় দাগি জঙ্গিরা লুকিয়ে আছে বলে বিস্বস্ত সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান শুরু করে বাহিনী। শুরু হয় সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষের পর তিন জঙ্গি মারা যায়। সরকারি সূত্রে জানানো হয়েছে পুঞ্চ এবং রাজৌরি জেলাতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। গত শনিবার ওই এলাকায় বায়ু সেনার একটি কনভয়ের উপর হামলার ঘটনা ঘটে।কুলগাম এলাকায় জঙ্গিরা অনেকদিন ধরেই সক্রিয়। গত বছর অগাস্টে সেখানে জঙ্গি হামলায় তিন সেনা জওয়ান নিহত হন। তখন থেকেই জঙ্গিদের গতিবিধির দিকে নজির রাখা হচ্ছিল।
Read Next
November 14, 2026
৬ হাজার কোটি টাকার মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে দেশজুড়ে CBI-এর তল্লাশি, ৬ রাজ্যের ৩৩ জায়গায় অভিযান
November 14, 2026
যোগীরাজ্যে ফের ‘বুলডোজার অ্যাকশন’! আইনজীবী খুনে অভিযুক্ত কংগ্রেস নেতার বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন
November 14, 2026
বন্ধ হতে পারে রেলের দীর্ঘদিনের RAC ব্যবস্থা! পুরো ভাড়া নিয়েও মিলছে অর্ধেক আসন, নতুন ভাবনা রেল মন্ত্রকের
November 13, 2026
আহমেদাবাদে রেঞ্জ রোভারের ধাক্কায় মৃত ১, ধৃত বিধায়কের ভাইপো
November 13, 2026
কাজিরাঙার কাছে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী মিনিবাস ও কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ৭, আশঙ্কা ১৬ জনের
November 13, 2026
নয়া মাইলফলক বেঙ্গালুরু মেট্রোর: পিঙ্ক লাইনের উদ্বোধন ও বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন মোদী
Related Articles
Check Also
Close







