আজ অক্ষয় তৃতিয়ার শুভ লগ্নে অগণিত ভক্তদের অপেক্ষা থাকে এই বিশেষ দিনের। গত বছর এপ্রিলেই কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর দরজা খুলে গেলেও এবার মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হলো। শুক্রবার অর্থাৎ ১০ মে খুলে যাবে কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রীর দরজা। সকাল ৭টায় খুলে গেছে কেদারনাথের দরজা। প্রথম দর্শনের জন্য ভিড় জমিয়েছেন ভক্তরা।
যদিও বদ্রীনাথের দরজা ভক্তদের জন্য খুলবে ১২ মে। চারধাম যাত্রার জন্য অনলাইন রিজার্ভেশন শুরু হয়েছিল ১৫ এপ্রিল থেকে। কেদারনাথ মন্দির এবছর সাজানো হয়েছে ৪০ কুইন্টাল ফুল দিয়ে। ইতিমধ্যে সমাজমধ্যম সেই ছবি প্রকাশ্যে এসেছে। হেলিকপ্টারের মাধ্যমে এই বিপুল পরিমানে ফুল সেখানে পৌঁছেছে বলে জানা গিয়েছে। স্বাভাবিক ভাবেই মন্দির সজ্জায় উচ্ছ্বসিত তীর্থযাত্রীরা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সমাজমাধ্যমে কেদারনাথ ধামে ভক্তদের স্বাগত জানিয়েছেন।







