বাঙালি সর্বশ্রেষ্ঠ পুজোয় এবার কি অষূর বৃষ্টি? পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি দেখা দিচ্ছে। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত্যের কারণে এই ভ্রুকুটি দেখা দিচ্ছে। চিন্তায় ফেলছে পুজোপ্রিয় বাঙালিকে।
পুজোর মুখে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কিছুটা স্বস্তির খবর রয়েছে, হাওয়া অফিস জানাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, কিছুটা স্বস্তি রাজ্য বাসির মধ্যে।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার ষষ্ঠীর দিন রাজ্য জুড়ে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল মহাসপ্তমীর দিন থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে এখন যে পরিস্থিতির পূর্বাভাস পাওয়া যাচ্ছে খুব একটা বৃষ্টির আশঙ্কার কারণ নেই। তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত্য রয়েছে সেই ঘূর্ণাবর্ত্যের কারণে নিম্নচাপ উড়িষ্যার দিকে সরে যাচ্ছে। ফলে যে পরিমাণে বৃষ্টি হবে আশঙ্কা কিছুটা হলেও কম।
পুজোর কদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।


