বালির থেকে জেগে উঠেছে একটি আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে বড় সিদ্ধান্ত বিমান কর্তৃপক্ষের। এর ফলে বাতিল সমস্ত ইন্ডিগোর বিমান। সেরকমই নির্দেশিকা জারি হল।
বালির আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত চলছে। যার ফলে বিমানের চলাচলের পথে বিঘ্ন ঘটতে পারে। কারণ উড়ন্ত ছাইয়ের জেরে তা বিমানের চলাচলের পথে যে কোন রকম বিপত্তি ঘটতে পারে। তাই এই মুহূর্তে ইন্দোনেশিয়ার বালিতে কোনও বিমান ইন্ডোগ চালাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। এমনকি বিমান বাতিলের জেরে যদি কেউ অন্য উড়ান বুক করতে চান অথবা টিকিটের টাকা তোরে পেতে চায়, তার জন্য সাহায্য করবে সংশ্লিষ্ট সংস্থা।


