কলকাতা

অতিরিক্ত গতির ফলে দুর্ঘটনার কবলে পুলকার, গুরুতর আহত ২

সম্প্রতি সল্টলেকে দুই বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের। তারপর দুইদিন পেরোতে না পেরোতেই অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনার স্বীকার একটি স্কুলের পুলকার। দুর্ঘটনা কবলে পরে আহত চালক ও স্কুল পড়ুয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলকারটি বাইপাসের দিক থেকে ধাপার দিকে যাচ্ছিল। সেই গাড়িতে ছিল চালক ছাড়াও দুজন পড়ুয়া ও এক জন মহিলা। ওই পুলকার দ্রুতগতিতে ধাপা রোড থেকে ডান দিকে ঘুরছিল। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারে ধাক্কা মারে ওই গাড়িটি। এতটাই জোরে সংঘর্ষ হয় যে গাড়ির বাঁদিকের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এই দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছে পুলকারের চালক ও স্কুল পড়ুয়া। ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে ট্রলারটিকে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এনআরএস হাসপাতালে। প্রতিনিয়ত অতিরিক্ত গতির কারণে ঘটে যাচ্ছে একের পর এক দুর্ঘটনা। এবার এই ঘটনা আটকাতে তৎপর পুলিশ প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.