খেলাধুলা

জল্পনার মধ্যেই বুমরাহকে নিয়ে বড় বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

আসন্ন বিশ্বকাপে বুমরাহ কি খেলতে পারবেন আদৌ? এই বিষয়ে এবার জল্পনা আরও বাড়িয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ‘বুমরাহ এখনও বিশ্বকাপ থেকে ছিটকে যাননি।’ প্রসঙ্গত, অন্তত ২ মাস বাইরে ছিলেন জসপ্রীত। তারজন্য এশিয়া কাপেও খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে ফিরলেও পুরনো ফর্ম ছিল না।

দুর্গাপুজোর পঞ্চমীতে রেভ স্পোর্টসের এক সাক্ষাৎকারে সৌরভের কাছে প্রশ্ন রাখা হলে তিনি বলেন, ‘দেখা যাক, বুমরাহ এখনও বিশ্বকাপ থেকে ছিটকে যাননি। তাই দেখা যাক কী হয়।’ বুমরাহকে টিমের সঙ্গে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হতে পারে। ভারতীয় টিম ৫ অক্টোবর অস্ট্রেলিয়া রওনা দেবে। প্রথম ম‌্যাচ হবে ২৩ অক্টোবর। এখন তারকা পেসার রয়েছেন এনসিএতে, সেখানে তাঁর পরীক্ষা হবে। তারপরই হয়তো বোঝা যাবে বুমরাহর চোট ঠিক কী অবস্থায়!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.