বোলারদের দাপটে ফাইনালের দ্বিতীয় দিনই ৪২তম রঞ্জি জয়ের গন্ধ পেতে শুরু করেছে মুম্বই। প্রথম ইনিংসে মাত্র ১০৫ রানে শেষ হয়ে গিয়েছে বিদর্ভ। অর্থাত্, ১১৯ রানের প্রথম ইনিংসে লিড পেয়েছে মুম্বই। যা পরিস্থিতি, তাতে এখান থেকে মুম্বইকে হারাতে দ্বিতীয় ইনিংসে অনেক কসরত করতে হবে বিদর্ভকে।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালের প্রথম দিনই দু’দলের বোলারেরা দাপট দেখিয়েছিলেন ।
১৩টি উইকেট পড়েছিল। সেটাই দেখা গেল দ্বিতীয় দিনে। মধ্যাহ্নভোজের বিরতির আগেই বাকি ৭ উইকেট হারাল বিদর্ভ। দ্বিতীয় দিনের খেলার শুরুতে বিদর্ভের রান ছিল ৩১ তিন উইকেটে । বাকি ৭ উইকেট পড়ে ৭৪ রানে গেল।
বিদর্ভের মাত্র চার জন ব্যাটার দুই অঙ্কে পৌঁছেছেন। সর্বাধিক রান যশ রাঠৌরের। ২৭ রান করেছেন তিনি। শেষ দিকে যশ ঠাকুর ১৬ রান করেন। বাকি সবাই ব্যর্থ হলেন । মুম্বইয়ের হয়ে ধাওয়াল কুলকার্নি , শামস মুলানি ও তনুশ কোটিয়ান ৩টি করে উইকেট নিয়েছেন। শার্দূল ঠাকুর ১টি উইকেট নিয়েছে ।
মুম্বইয়ের ব্যাটিং ব্যর্থ হয় প্রথম দিনে। মুশির খান (৬), অজিঙ্ক রাহানে (৭) এবং শ্রেয়স আয়ার (৭) ব্যর্থ। তাঁরা রান না পাওয়ায় চাপে পড়ে যায় মুম্বই। সেই চাপ আরও বাড়ে হার্দিক তোমর এবং শামস মুলানি রান না পাওয়ায়। তবে শার্দূল ৭৫ রান ৬৯ বলে করে দলের মান রক্ষা করেন। সেই রান না থাকলে ২২৪ রান হত না মুম্বইয়ের। ওপেনার পৃথ্বী শ ৪৬ রান করেন ।
প্রতিযোগিতায় সব থেকে সফল দল শেষ বার ২০১৫-১৬ মরসুমে রঞ্জি জিতেছিল । তার পরে দু’বার ফাইনালে উঠেও হারতে হয়েছিল। এ বার আরও এক বার ভারতসেরা হওয়ার সুযোগ রয়েছে মুম্বইয়ের সামনে। রাহানেরা সেই দিকেই এগোচ্ছেন ।







