জলপাইগুড়ি শহরে পরপর দুটি সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় যুক্ত থাকা এক অভিযুক্তকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সোনা।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। তাকে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। সম্প্রতি জলপাইগুড়ি শহরের মুহুরিপাড়া ও শান্তিপাড়া এলাকায় মহিলাদের গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।
তবে গলানো অবস্থায় সোনা উদ্ধার করেছে পুলিশ। অপরাধের সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশি জেরায় অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের ধরার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।







