রাজ্যসভার তৃণমূলী সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপৰ্ণা ঠাকুরের অস্থায়ী নিয়োগ ঘিরে শুক্রবার থেকেই খবরের শিরোনামে ঠাকুর নগর হরিগুরু চাঁদ বিশ্ববিদ্যালয় এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান কন্ট্রোলার তথা পিআর ঠাকুর গর্ভমেন্ট কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন সরকার
তাঁর অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পূর্বতন ভাইস চ্যান্সেলর তপন কুমার বিশ্বাস ও তার দুই অ্যাসিন্ট্যান্ট নয়ন সরকার , বিভাস প্রামানিক বর্তমান কলেজের বর্তমান আধিকারিকদের সঙ্গে কোন ও প্রকার সহযোগীতা করেননি এমনকি অভিযুক্ত দুই অ্যাসিন্টান্ট কলেজ থেকে কম্পিউটার সামগ্রী চুরির পাশাপাশি একই পদে থেকে ভাইস চ্যান্সেলর তপন বিশ্বাসের অঙ্গুলী হেলনে দু জায়গা থেকে মাস মাইনা তুলেছেন । এটা সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছেন বর্তমান আধিকারিক স্বপন বিশ্বাস তবে লিখিত না হলেও পূর্বতন ভিসি ও তার দুই অ্যাসিস্ট্যান্টের কু কীর্তির বিষয়টি তিনি মৌখিকভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানা গিয়েছে । মধুপর্ণা ঠাকুরের অস্থায়ী নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এই নিয়োগটি তার সময়ে হয়নি । ফলে ওই নিয়োগের বিষয়ে তার কিছু জানা নেই বলে জানান তিনি ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।







