চাকরিতে নিয়োগ হলেই যেতে হবে গ্রামে। শুনেই চিকৃতে যোগদান করতে নারাজ একাধিক হবু শিক্ষক। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে শিক্ষা পর্ষদের তরফ থেকে।
পর্ষদ সূত্রে খবর, উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের কাউন্সিলিংয়ের জন্য নয় হাজার হবু শিক্ষককে ডাকা হয়েছিল। যাদের মধ্যে ৬৫ জন হবু শিক্ষক গ্রামে যেতে হবে বলে যোগদান করেনি। চাকরিতে যোগদানলিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হবার পরও চাকরিতে নিয়োগ হলে গ্রামে যেতে হবে এই কারণে যোগদান করেনি প্রায় এক হাজার মানুষ।
শুধু হাজার জন নয়, চাকরিতে যোগদান করলে শুধুমাত্র গ্রামে যেতে হবে এই কারণে যোগদান করেনি ১২ শতাংশ হবু শিক্ষক। তবে এই ১২ শতাংশ হবু শিক্ষকের চাকরিতে যোগদান না করা সোনায় সোহাগা হয়ে উঠেছে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের জন্য।







