শুক্রবার রাত থেকেই রাজ্যজুড়ে শোরগোল উঠেছিল বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে। সকলসূচি অনুযায়ী ফুটবলের ভগবান মেসির অনেকটা সময় থাকার কথা থাকলেও বিশৃঙ্খলার জেরে তড়িঘড়ি মাঠ ছাড়েন। যার জন্য আশাহত হয়েছে বহু সাধারণ মানুষ। সেই পরিস্থিতিতে শুভশ্রী গাঙ্গুলী ও তাঁর পিএ’র মেসির সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসে। সেই ছবি দেখে ক্ষোভে ফেটে পরে নেটিজেনদের একাংশ।
রাজ্যের বহু সাধারণ মানুষ অনেক টাকা দিয়ে মেসিকে চাক্ষুষ একবার ফুটবলের ভগবান মেসিকে দর্শনের জন্য অপেক্ষা করে। অনেক সকাল থেকেই যুবভারতী প্রাঙ্গণে একত্রিত হয়ে অগণতি মানুষ। তবে মানুষের ঢল নামার ফলে যুবভারতী প্রাঙ্গণে তীব্র বিশৃঙ্খলা দেখা দেয়। সেই কারণে দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও মাঠে ঢুকতে পারেননি বলিউডের বাদশা শাহরুখ খান। এমনকি যুবভারতীতে এসেও বিশৃঙ্খলার চাপে পরে তৎক্ষণাৎ মাঠ ছাড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকি পরিস্থিতি অনুকুল না থাকায় তড়িঘড়ি মেসি কেউ ছাড়তে হয় মাঠ।
পাশাপাশি কিংবদন্তি ফুটবলারের রাজ্য ছাড়ার সময় বিমানবন্দর থেকে গ্রেফতার হন মূল আয়োজক শতদ্রু দত্ত। সব মিলিয়ে যেমন রাজ্যজুড়ে প্রতিধ্বনিত হয়েছিল মেসি ঝড়। ঠিক সেরকমই তারকাকে চোখের দেখা দেখতে রাজ্য জুড়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা। এমনকি সেই ক্ষোভের রোষ আছড়ে পরে যুবভারতীর জিনিসপত্রের ওপর। তবে এরই মধ্যে বিশেষ অতিথি হিসেবে সেই যুবভারতী প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সেই সূত্রে অভিনেত্রীর পিএ অর্থাৎ রাজদীপ সেখানকার ভলেন্টিয়ার হয়েছে। পরবর্তীতে অভিনেত্রী ও তাঁর পিএ সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে সেই ছবি পোস্ট করেছেন। যা দেখে নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরে দেন। সাধারণ মানুষের দাবী তারা রক্ত জল করা এত টাকা দিয়ে একবারের জন্যও চোখের দেখা টুকু দেখতে পেলেন না মেসিকে। তবে অভিনেত্রীর পিএ হওয়ার দরুন ভলেন্টিয়ার কার্ড নিয়ে কিংবদন্তি ফুটবলারের সঙ্গে ছবি তুললেন। এরকম ভাবে চললে সাধারণ মানুষ কি কোনদিনও তাদের প্রাপ্য অধিকার পাবেন না বলে প্রশ্ন তুলেছে আমজনতা।







