রাজনীতিরাজ্য

পাখির নজরে লোকসভা নির্বাচন, মহামিছিলের ডাক তৃণমূলের

দোরগোড়ায় লোকসভা নির্বাচন। এবার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বুথস্তরে মহামিছিলের ভাবনা তৃণমূলের। আগামী মাস থেকে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে চিত্তরঞ্জন, বরাকর পর্যন্ত উক্ত মহামিছিলে অংশগ্রহণে করতে চলেছেন তৃণমূলের দলীয় কর্মী ও সমর্থকরা। মিছিল জেলার প্রত্যন্ত গ্রাম ও শহর হয়ে যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনে নিরাপত্তা–সহ নানান পদক্ষেপ সংক্রান্ত তথ্য আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে পাঠাতে পারে নবান্ন। তবে, ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এসেছিল, কোথায় মোতায়েন করা হয়েছিল, বুথসংখ্যা কত ছিল, স্ট্রং রুমের সংখ্যা কী ছিল, সেই সংক্রান্ত সব তথ্য জোগাড় করতে তৎপর নবান্ন।

তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর উবাচ, ‘আমাদের লক্ষ্য, জেলার প্রায় সব বুথেই পৌঁছে যাওয়া।’ তাঁর সংযোজন, ‘এই রাজ্যে প্রতিটি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা তুলে ধরা হবে। ১০০ দিনের কাজের প্রকল্প, বাংলা আবাস যোজনার টাকা আটকে দেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরে রাস্তার উন্নয়নে অর্থ পর্যন্ত বরাদ্দ বন্ধ করা হয়েছে। এসবের প্রতিবাদ জানানো হবে। আমাদের দাবি, অবিলম্বে বাংলার প্রাপ্য টাকা রাজ্যকে দিতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.