রবিবার কারগিল কলোনি এলাকায় অবৈধ ভাবে বালি উত্তোলনের ও তা বিক্রির অভিযোগ তুলে এক প্রতিবাদী কর্মসূচী পালন করে বিজেপি। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, ছিলেন বিজেপি বিধায়ক তথা নদীয়া দক্ষিনের বিজেপি সভাপতি পার্থসারথী চ্যাটার্জি, ছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব রাজস্বী লাহিড়ী, গৌতম পাল,সহ একাধিক বিজেপির রাজ্য, জেলা, ব্লক ও স্থানীয় নেতৃত্ব ও অসংখ্য দলীয় কর্মী সমর্থক।
এ দিন আনুমানিক বেলা বারোটা নাগাদ এক নবদ্বীপের দক্ষিনাঞ্চল কোলের ডাঙা এলাকা থেকে এক প্রতিবাদী মিছিল সংঘটিত হয়, এবং তা গোটা এলাকা সহ মহিশুড়া হয়ে কারগিল কলোনির সেই বালি উত্তোলনের জায়গায় যায়। সেখানেই তারা একটি মানব বন্ধন কর্মসূচী পালন করে। বিজেপি নেতৃত্বদের অভিযোগ এ বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনকে জানালে তারা এই বালি কাটার অনুমতি আছে বলে জানায়। কিন্তু যে কাগজ দেখা যাচ্ছে সেটাতে বালি উত্তোলন করে তা স্টক করার কথা উল্লেখ আছে। সেই বালি বিক্রি কেন হবে, পাশাপাশি বিজেপি নেতৃত্বরা আরও অভিযোগ তোলে এতে তৃণমূলের প্রত্যক্ষ মদত আছে বলেই এটা সম্ভব হচ্ছে। এমনকি নবদ্বীপ শহরের বিভিন্ন এলাকায় যে অবৈধ ভবে পুকুর সহ জলাশয় ভরাটের কাজ চলছে তাতেই ব্যাবহৃত হচ্ছে এই বালি। যদিও স্থানীয় দের সাথে কথা বলতে গেলে, বেশিরভাগ মানুষই এ বিষয়ে কিছুই বলতে চায়নি, কারনটা ভয় বলেই অভিযোগ বিজেপির।
কারগিল কলোনি এলাকায় দেখা মিলেছে এখনো জলে রয়েছে সেই অত্যাধুনিক ড্রীল মেশিন, সাথে ডাঙায় রয়েছে দুটি কৃত্রিম চেম্বার, যার চারিধারে বালির বস্তুা দিয়ে গার্ড ওয়াল করা আছে। বিজেপি নেতৃত্বরা জানান প্রথমে মেশিন দিয়ে জল সহ বালি ঐ চেম্বারে আসে। সেখানে একটি নির্দিষ্ঠ জায়গায় ড্রেনের ব্যাবস্থা করা আছে সেই ড্রেন দিয়ে জল বেরিয়ে যায় ও বালিটা পরে থাকে। সেই বালি জেসিবি দিয়ে বিভিন্ন ট্রাক্টার, ডাম্পারে করে নবদ্বীপ শহর সহ পার্শ্ববতী এলাকায় বিক্রি হচ্ছে চড়া দামে। আর এ সবটাই হচ্ছে প্রশাসনের মদতে।
সাংসদ জগন্নাথ সরকার বলেন আমরা এই কাজের অনুমতি আছে বলে যে কাগজটি দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে এই জায়গা দিয়ে নৌকা পারাপার হয়, এবং সেখানে সমস্যা হচ্ছে, সে কারনে বালি তোলার কাজ হচ্ছে। কিন্তু এই জায়গায় কোনরকম নৌকা বা ফেরি চলাচল করে না। আর এভবে গঙ্গার থেকে বালি উত্তোলন সম্পুর্ন ভবে বেআইনি, অবৈধ, পাশাপাশি এই জায়গার পাসেই রয়েছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ গৌরাঙ্গ সেতু, যা নদীয়া বর্ধমান সহ জাতীয় সড়কের সংযোগ কারী হিসেবেও ব্যাবহ্রত হয়। সুতরাং এভাবে দীর্ঘদিন চলতে থাকলে আগামী দিনে ঐ গৌরাঙ্গ সেতুরও ক্ষতি হবে তা নিশ্চিত। সাথে এই সমগ্র এলাকা ভাঙ্গনের কবলেও পরতে পারে। আমরা খবর পেয়ে আজ এখানে এসেছি। এবং যা দেখলাম এতো রীতিমতো একটা চোরের, লুটেরার সাম্রাজ্য বানিয়ে ফেলেছে এখানকার এই অবৈধ কারবারিরা। আর এর সাথে যোগ রয়েছে তৃণমূল কংগ্রেস, স্থানীয় প্রশাসন। তবে আমরা একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, আমরা যখন আন্দোলন শুরু করেছি এই অবৈধ কারবারি বন্ধ করেই ছারবো এর জন্য পোর্টট্রাষ্ঠ সহ যত দুর যেতে হয় যাবো। বিজেপি কোন ভাবেই পিছিয়ে আসবে না।







