চাকরিরাজনীতিরাজ্য

বাম আমলেও নিয়োগে দুর্নীতির অভিযোগ, হাইকোর্টে মামলা!

২০১৬ সালের এসএসসি দুর্নীতি নিয়ে রাজ্য যখন তোলপাড়, তখন বামফ্রন্ট সরকারের আমলের একটি নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল হাইকোর্টে। দমদমের এক ব্যক্তি তাঁর স্ত্রী সহ কয়েকজনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন।
মামলাকারীর দাবি, ২০০৬ সালের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে। নিয়ম ছিল উচ্চমাধ্যমিক উত্তীর্ণরাই যোগ্য, কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি থাকা সত্ত্বেও তাঁর স্ত্রী ও কয়েকজন চাকরি পান। অভিযোগ, দুই বাম নেতা সূর্যকান্ত মিশ্র এবং বিশ্বনাথ চৌধুরীর সাহায্যেই এই নিয়োগ হয় এবং চাকরি প্রাপকরা সকলেই সিপিএম-সমর্থক পরিবারের সদস্য।
আগে প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায় এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এফআইআর ও সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারী।
এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বাম রাম সব এক হয়ে গিয়েছে। এটা ওদের চক্রান্ত। বিজেপি ত্রিপুরায় চাকরিচ্যুতদের ব্যবস্থা করুক আগে।” এই ঘটনায় ফের একবার রাজ্য রাজনীতিতে নিয়োগ দুর্নীতি ইস্যু নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.