Uncategorizedদেশ

২৪ এর লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটের হাড় কোথায় কেমন? জেনে নিন

দেশর মধ্যে বিভিন্ন রাজ্যের মানুষ মেতে উঠেছে গণতান্ত্রিক উৎসবে। ২৪ এর লোকসভা ভোট শুরু হয়েছে ১৯ শে এপ্রিল। তারপরে ২৬ এপ্রিল, ৭ মে পর্যন্ত শেষ হয়েছে তিন দফার ভোট গ্রহণ। এবার ১৩ ই মে দেশজুড়ে হতে চলেছে চতুর্থ দফার ভোটগ্রহণ।

পশ্চিমবঙ্গে হতে চলেছে ৭ দফার নির্বাচন। এখনো পর্যন্ত বাংলায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই এগোচ্ছে ভোট গ্রহনের প্রক্রিয়া। আজ বঙ্গে হতে চলেছে ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব। তবে ২৪ এর ভোটের ভাগ্য নির্ধারণের ফলাফল জানা যাবে চৌঠা জুন। গত তৃতীয় দফায় ভোট গ্রহণের ক্ষেত্রে এগিয়ে ছিল বাংলা। এবারও তার অন্যথা হলো না। সকাল ৯টা পর্যন্ত দেশজুড়ে ভোটের হার রয়েছে ১০.৩৫ শতাংশ। পাশাপাশি বঙ্গে ১১টা পর্যন্ত ভোটের হার এসে দাঁড়িয়েছে ৩২.৭৮%। এছাড়াও বাংলায় কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পরেছে দেখে নিন।

বহরমপুর- ৩৫.৫৩%
বোলপুর-৩৫.২২%
বীরভূম-৩০.৪৫%
কৃষ্ণনগর-৩২.৫৯%
আসানসোল-২৯.৯৯%
রানাঘাট-৩৩.২৩%
পূর্ব বর্ধমান-৩৩.৮২%
বর্ধমান-দুর্গাপুর-৩১.৪১%

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.