দেশভাইরাল

শোয়ার ঘরে হাতেনাতে ধরলেন স্ত্রী ও স্ত্রীয়ের প্রেমিককে, পুলিশ সাথে থাকার পরেও নিশ্চুপ স্বামী

রাতে কাজ শেষে বাড়ি ফিরতেই ঘটল অবাক কান্ড। ঘরের ভিতর থেকে স্ত্রীয়ের হাসাহাসির শব্দ, সাথে একটি পুরুষ কন্ঠ। অত রাতে কোনো পুরুষ ঘরের ভিতর থাকা অসম্ভব। দুর্ঘটনা ঘটার আশঙ্কায় স্ত্রীকে না ডেকে সোজাসুজি পুলিশকে ফোন করেন স্বামী। পুলিশ এসে দরজায় ধাক্কা দিলে দরজা খুলে বেরিয়ে আসে স্ত্রী এবং তার প্রেমিক।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৌরানিপুরে। পুলিশ এসে ডাকাডাকি করলে ঘরের ভিতর থেকে সংশ্লিষ্ট ব্যক্তির স্ত্রী ও তার প্রেমিক এমনভাবে বেরিয়ে আসে যেন কিছুই ঘটেনি। উল্টে মহিলার প্রেমিক পুলিশকে কড়া ভাষায় জিজ্ঞেস করে যে তারা কি কোনো অপরাধ করেছে যে পুলিশ তাদের ধরতে এসেছে। এর উত্তরে পুলিশ বলেন যে মহিলার স্বামী তাদের ফোন করে ডেকেছেন তাই তারা এসেছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে মহিলার স্বামী অর্থাৎ যিনি ফোন করে পুলিশ ডেকে এনেছেন তার এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া নেই। ঘটনার চাঞ্চল্য ছড়াতে পাড়ার লোক দু-একটা কথা বললে শুরুতে হম্বিতম্বি দেখালেও পরে তাদের সাথে হেসে মিষ্টি বাক্যালাপ করে সেই মহিলার প্রেমিক। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সেটা ভাইরাল হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.