দেশশিক্ষা

মাদ্রাসা বা সংখ্যালঘুদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকেও মানতে হবে সরকারি বিধি ! যোগীরাজ্যে সাফ বার্তা এলাহাবাদ হাইকোর্টের

মাদ্রাসা বা সংখ্যালঘুদের শিক্ষাপ্রতিষ্ঠানও সরকারি আইনের অন্তর্ভুক্ত ! কোনোভাবেই তারা নিয়ন্ত্রণমুক্ত নয় ! এলাহাবাদ হাইকোর্ট , মাদ্রাসায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় সাফ জানিয়ে দিয়েছে , এই ধরণের শিক্ষা প্রতিষ্ঠান গুলিকেও সরকারি নিয়ম মানতে হবে।

সম্প্রতি গোরক্ষপুরের মাদ্রাসা আরাবিয়া শামসুল উলুম সিকারিগঞ্জ এহাতা নবাব নামের মাদ্রাসা কর্তৃপক্ষ এর তরফে শিক্ষক ও করণিক নিয়োগের জন্য প্রকাশ করা হয়েছিল একটি বিজ্ঞপ্তি। পরে সেই বিজ্ঞপ্তি বাতিল করে দেওয়া হয় , যোগী সরকারের তরফে। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয় , শিক্ষকের পদে নিয়োগের জন্য , সরকার-নির্ধারিত যোগ্যতামানের শর্তের কথা উল্লেখ নেই মাদ্রাসার এই বিজ্ঞপ্তিতে। পাল্টা , আদালতে গিয়ে , মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় , সংখ্যালঘুদের , নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। তাই নিয়োগের শর্তও তারাই ঠিক করবে।

এলাহাবাদ হাইকোর্ট পর্যন্ত যায় এই মামলা। তারপর কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় ভারতীয় সংবিধান অনুযায়ী , সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার রয়েছে ঠিকই , কিন্তু কোনওভাবেই সেই মাদ্রাসা বা শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি নিয়ন্ত্রণমুক্ত নয়। পাশাপাশি জানানো হয় , সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার রয়েছে , তবে তা কোনোভাবেই সরকারি নিয়ন্ত্রণমুক্ত নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.