পণের টাকা আদায় করতে গৃহবধূকে ঘরে বন্দি করে ছেরে দেওেয়া হলো সাপ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর শহরের কলোনেলগঞ্জ এলাকায়। ঘটনায় শ্বশুরবাড়ির আট জনের বিরুদ্ধে বধূর দিদি থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যাই, ২০২১ সালে শাহানওয়াজ নামের এক ব্যক্তির সাথে বিয়ে হয়েছিল রেশমা নামে এক তারুণীর। বিয়ের পর থেকেই পণের টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করা হত বাধূর উপর। অত্যাধিক অশান্তির জেরে কিছুদিন আগে দেড় লক্ষ টাকাও দেওয়া হয়েছিল বধূ পরিবার থেকে,কিন্তু বাকি ছিল আরও ৫ লক্ষ টাকা। তা না পাওয়াতে অশান্তি আরও বেড়ে যাই। রাগে রেশমাকে একটি ঘরে আটকে রেখে সাপ ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। সেই সাপ কামড় দেয় বধূকে, যন্ত্রণায় চিৎকার করলেও খোলা হল না দরজা। পরবর্তীতে তার দিদি গিয়ে উদ্ধার করে রেশমাকে। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তারপর রেশমার দিদিই থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর এবং আরও তিন জনের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







