কসবা ল কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় তিন মাসের মাথায় এক চাঞ্চল্যকর চার্জশিট প্রকাশ করলো পুলিশ। আলিপুর আদালতে পেশ করা এই চার্জশিটে মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় এবং নিরাপত্তারক্ষী পিনাকী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে পুলিশ। চার্জশিটে সিসিটিভি ফুটেজ ও ডিএনএ রিপোর্টের বিস্তারিত উল্লেখ করেছে তদন্তকারীরা।
সিসি টিভি ফুটেজে দেখা গেছে ঘটনার দিন অভিযুক্ত সহ অভিযোগকারিনী দুজনেই উপস্থিত ছিলেন কলেজে। ঘটনার দিন দুপুর ১২ টা ১০ নাগাদ ফর্ম ফিলাপ করতে ইউনিয়ন রুমে যান নির্যাতিতা। সেখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত উপস্থিত ছিল সে।সিসিটিভি ফুটেজে নটা দশ নাগাদ তিন অভিযুক্তকে জোর করে নির্যাতিতাকে গার্ড রুমের দিকে নিয়ে আসতে দেখা গেছে। ইউনিয়ন রুমে মনোজিৎ যখন নির্যাতিতাকে আটকে রাখেন তখন মনজিৎের দুই সঙ্গী এক্সহস্ট হোল ও জানলা দিয়ে ভেতরে উঁকি দেন। অভিযুক্তরা যখন গার্ড রুম ব্যবহার করছেন, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পিনাকী বন্দ্যোপাধ্যায়কে ইউনিয়ন রুমের দিকে যেতে দেখা গিয়েছে। চার্জশিটের দাবী,নির্যাতিতা পালানোর চেষ্টা করলেও মেন গেট বন্ধ থাকায় পারেননি। চার্জশিটে মনোজিতের ডিএনএর সঙ্গে নির্যাতিতার পোশাকে থাকা ডিএনএ ম্যাচ করে গেছে যা প্রমাণ করে মনজিৎই ধর্ষক।






