গত ১৯শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে প্রয়াত হন সংগীতশিল্পী জুবিন গর্গ।গতকাল ভোরে গুয়াহাটি বিমানবন্দর থেকে দেহ পৌঁছয় অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে। শেষ বারের সংগীতশিল্পীকে দেখতে কাতারে কাতারে এসেছিল সমগ্র আসাম। ভূমিপুত্রের মৃত্যুতে শোকাহত আসাম সরকার ঘোষণা করেছে তিনদিনের জাতীয় ছুটি। এরই মধ্যে বিসিসিআই শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে প্রয়াত সংগীতশিল্পীকে। আগামী ৩০ সেপ্টেম্বর মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আসামের রাজধানী গুয়াহাটিতে। উদ্বোধনী ম্যাচের আগে জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে গান গাইবেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তাঁর সাথে উদ্বোধনী অনুষ্ঠানে আরো কিছু বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের দেখা যেতে পারে। যদিও তাঁদের নাম বিসিসিআই প্রকাশ করেনি।
এই উদ্বোধনী ম্যাচে অন্যান্য দল থাকলেও থাকবে না পাকিস্তানি দল। মহিলা দলের টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পূর্ণটাই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ভারতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পাক মহিলা ক্রিকেট দলের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন না বলে স্পষ্ট জানিয়েছে এক পাক সংবাদমাধ্যম। প্রয়াত সংগীতশিল্পীর স্মরণে বিসিসিআইয়ের এই উদ্যোগকে প্রশংসিত করছে ক্রিকেটপ্রেমীরা।







