এক তারুণীকে প্রকাশ্যে জোড় করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে নেট মাধ্যমে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। আগ্রার একটি রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। সে সময় গাড়িতে করে দুটি ছেলে সেখানে আসে এবং ওই তরুণীকে তাদের গাড়িতে ওঠার জন্য বলে। প্রথমে এর বিনিময়ে তারা তাকে ৫০০০ টাকা দিতে চাই, কিন্তু তরুণী তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তরুণী রাজি না হওয়ায় তাদের মধ্যে একজন পকেট থেকে বন্দুক বের করে ভয় দেখাতে শুরু করে। কিন্তু তরুণী তাতে ভয় না পেয়ে পুরো ঘটনাটি নিজের মোবাইলে রেকর্ড করতে শুরু করে।
এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ নেন আগ্রা পুলিশ এবং গ্রেফতার করে এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম শ্যামবীর সিং। তাকে জেরা করে জানা যায় যে, শ্যামবীর সিং আসলে মথুরার একটি স্কুলের শিক্ষক! একজন শিক্ষক কেমন করে এতো জঘন্য কাজ করতে পারে তা ভেবে বিস্মিত স্থানীয়রা। আর একজন ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।







