রাজনীতিরাজ্য

চতুর্থ দফার ভোটে কোন রাজ্যে কটি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে জেনে নিন?

দেশজুড়ে চলছে চতুর্থ দফার লোকসভা ভোট। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তিন দফার ভোট গ্রহণ। পাশাপাশি আজ একাধিক রাজ্যে চলছে ভোট গ্রহনের প্রক্রিয়া। ২৪এর নির্বাচনের সোমবার ভাগ্য নির্ধারণ হতে চলেছে দেশের মধ্যে বেশ কয়েকটি হেভিোওভেট কেন্দ্রের প্রার্থীদের। এবার চতুর্থ দফায় প্রায় ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৬টি কেন্দ্রে চলছে ভোট।

আজ দেশের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রে ভোটগ্রহণের প্রক্রিয়া চলছে অন্ধ্রপ্রদেশে। পাশাপাশি জম্মু কাশ্মীরে চলছে মাত্র একটি কেন্দ্র ভোট গ্রহণ। ভারতবর্ষের মধ্যে আজ কমপক্ষে ৭৫টি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। রাজ্যের মধ্যে পাঁচটি জেলায় চলছে লোকসভা নির্বাচন। সেই কেন্দ্রগুলিতে প্রার্থী তালিকায় রয়েছে অধীর চৌধুরী, দিলীপ ঘোষ, মহুয়া মৈত্র, ইউসুফ পাঠান ও শত্রুঘ্ন সিনহা। তবে সেই আসনগুলির মধ্যে তৃণমূলের ঝুলিতে এসেছিল চারটি আসন ও তিনটিতে জিতেছিল বিজেপি। কংগ্রেসের ঘরে গিয়েছিল একটি আসন। তবে ২০২৪ এর লোকসভা নির্বাচনের ফলাফল জানার জন্য অপেক্ষায় থাকতে হবে চৌঠা জনের। পাশাপাশি কোন রাজ্যে কয়টি কেন্দ্রে ভোট হচ্ছে। সেই তালিকা দেখে নেব।

অন্ধ্রপ্রদেশ – ২৫
বিহার- ৫
জম্মু ও কাশ্মীর- ১
ঝাড়খণ্ড- ৪
মধ্যপ্রদেশ-৮
মহারাষ্ট্র-১১
ওড়িশা- ৪
তেলেঙ্গানা- ১৭
উত্তরপ্রদেশ- ১৩
পশ্চিমবঙ্গ-৮

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.